দোয়রাবাজারে মায়ের স্মরণে বৃক্ষরোপন ও বিতরণ করছেন ছেলে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের স্মরণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছেলে। এলাকার বিভিন্ন মসজিদে বৃক্ষরোপন করছেন তিনি।
এমন ব্যতিক্রমী কাজ করছেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মরহুম তেরা মিয়ার ছেলে সৌদি প্রবাসী সবুজ আলী।
মা মরহুমা সামছুন নাহারের স্মরণে ইতোমধ্যে এলাকার ৭ টি মসজিদে ২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ ও বিতরন করেছেন সবুজ আলী। যা এলাকাবাসীর প্রশংসা কুঁড়িয়েছে।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজনীতিবিদ ও চিকিৎসক ডা. হারুন অর-রশিদ।
এসময় অতিথিরা সিরাজপুর জামে মসজিদ মাঠে বৃক্ষরোপন করেন ও এলাকার ৭ টি মসজিদের প্রতিনিধির হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দেন।
উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই মৃত্যুবরণ করেন সবুজ আলীর মা সামছুন নাহার।
বৃক্ষরোপন ও বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আতাউর রহমান, নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী, সমছুল মিয়া, ইলিয়াস মিয়া, সিরাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি ইশ্রাব আলী, মোঃ ইব্রাহিম আলী, শরীফ উদ্দিন, সাহিন আহমদ, আমিন উদ্দিন, রায়হান আহমেদ, দেলোয়ার হোসাইন প্রমুখ।
পরে মরহুম তেরামিয়া ও মরহুমা সামছুন নাহারের কবর যিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
ডি ডি




