ছাতকের আল ইখওয়ান হাফিজিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সাংবাদিক আহমদ আলী হিরন সংবর্ধিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ছাতকের আল ইখওয়ান হাফিজিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সাংবাদিক আহমদ আলী হিরন সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০৫:১৪:৫১ অপরাহ্ন

ছাতকের আল ইখওয়ান হাফিজিয়া মহিলা দাখিল মাদ্রাসায় সাংবাদিক আহমদ আলী হিরন সংবর্ধিত

সংগৃহীত


ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের আল ইখওয়ান হাফিজিয়া মহিলা দাখিল মাদ্রাসায় আজ বৃহস্পতিবার ১৬ জুলাই মাদ্রাসার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল করিমের পরিচালনায় অনুস্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগেরকাছ ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার মনোহর আলী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল করিম, মাওলানা কামাল উদ্দিন মিসবাহ,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ তাজমুল ইসলাম, মোঃ ফজর উদ্দিন,মোঃ আবুল কালাম,মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোছা রেজিয়া জেসমিন, মোছা মিনা বেগম,মোছা রেহেনা বেগম, অনুষ্টানে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আল ইখওয়ান মহিলা দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এবং মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুষ্টানের প্রধান অতিথি সাংবাদিক আহমদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী