ছাতকে অজ্ঞাত ব্যক্তির ম'রদেহ উ'দ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ছাতকে অজ্ঞাত ব্যক্তির ম'রদেহ উ'দ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৭/২০২৬ ০১:৪৬:২৫ অপরাহ্ন

ছাতকে অজ্ঞাত ব্যক্তির ম'রদেহ উ'দ্ধার


সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের বাম পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পরিদর্শক মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. মিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন পুরুষ। তাৎক্ষণিক ভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গতরাতের কোনো এক সময় অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী