ফাইল
সুনামগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ সেপ্টেম্বর ) জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় সহ্রাধিক কৃষ্ণভক্তরা অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এসময় শিশুদের কৃষ্ণরূপ ধারনসহ রঙবেরঙে সাঁজে সজ্জিত হন সনাতন ধর্মালম্বীরা। নেচে গেয়ে গেয়ে ভগবান শ্রী কৃষ্ণের জন্মবার্ষিকী পালন করেন অংশগ্রহণকারীরা।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুতিউর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদে সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক প্রমুখ।
এম সি




