জগন্নাথপুরে মারামারির ঘটনায় ইউপি সদদ্যসহ ৩ জন কারাগারে
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ PM

জগন্নাথপুরে মারামারির ঘটনায় ইউপি সদদ্যসহ ৩ জন কারাগারে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৩ ০৯:৪০:১৯ AM

জগন্নাথপুরে মারামারির ঘটনায় ইউপি সদদ্যসহ ৩ জন কারাগারে

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মারামারি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আসামীরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান (ইউপি) মেম্বার শ্যামারগাঁও গ্রামের বাসিন্দা ফজল মিয়া (৫৫), তার ছেলে রনি মিয়া (৩২) ও একই গ্রামের নজর আলী (৫০)।

মঙ্গলবার রাতে শ্যামারগাঁও গ্রামের লিকসন মিয়া বাদী হয়ে ইউপি সদস্য ফজল মিয়াকে প্রধান করে ৮ জনের নামে মামলা দায়ের করেন। এর আগে ইউপি সদস্য ফজল মিয়া ও একই গ্রামের লিকছন মিয়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকায় আসামীদের আটক করা হয়। মামলা দায়ের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম সি