স্পেনে নার্সিং হোমে আ গু ন, নি হ ত ১০
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

স্পেনে নার্সিং হোমে আ গু ন, নি হ ত ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৫:২৮:৪৪ পূর্বাহ্ন

স্পেনে নার্সিং হোমে আ গু ন, নি হ ত ১০

ছবি: সংগৃহীত


স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজার কাছে একটি নার্সিং হোমে আগুন লেগে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সম্প্রতি ভয়াবহ বন্যায় দুই শতাধিক নিহতের শোক কাটিয়ে না উঠতেই ঘটল এমন দুর্ঘটনা।

স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরের দিকে মূল শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে ভিলাফ্রাঙ্কা দে এব্রোতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ডিমেনশিয়া (চিত্তভ্রংশ) ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের চিকিৎসার জন্য ওই নার্সিং হোমে ৮২ জন বসবাস করছিলেন।

ভিলাফ্রাঙ্কা দে এব্রোর মেয়র ভলগা রামিরেজ নার্সিং হোমের বাইরে সাংবাদিকদের বলেন, আগুনের তীব্র ধোঁয়া এই মৃত্যুর জন্য দায়ী হতে পারে। তিনি বলেন, 'ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাসের কারণে এমনটা হয়েছে।'

ভিলাফ্রাঙ্কা দে এব্রোসহ আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান জর্জ আজকন ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পির তারা এক্স-এ লিখেছেন, এই অঞ্চলের সমস্ত সরকারি ইভেন্টগুলো আজকের জন্য বাতিল করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও শোক প্রকাশ করেছেন।

দেশটির ভ্যালেন্সিয়া অঞ্চলে সম্প্রতি ভয়াবহ আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষ নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়। স্পেনের সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এর কয়েক সপ্তাহের মধ্যে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল