সারারাত অন*শনে শিক্ষার্থীরা, জুস নিয়ে হাজির রাবি উপাচার্য
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সারারাত অন*শনে শিক্ষার্থীরা, জুস নিয়ে হাজির রাবি উপাচার্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৬:৩৪:০১ পূর্বাহ্ন

সারারাত অন*শনে শিক্ষার্থীরা, জুস নিয়ে হাজির রাবি উপাচার্য

ছবি: সংগৃহীত


বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শহীদ শামসুজ্জোহা চত্বরে অনশনে বসেন তারা। সারারাত অবস্থানের পর সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে অনশনে অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে আলোচনার পর অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নন। সে কারণে পোষ্য কোটা বাতিলের দাবি তাদের।

অনশনকারীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনশন কর্মসূচি পালন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স ও হিউম্যান রিসোর্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী মারুফ। শুক্রবার সকালে বিভিন্ন বিভাগের আরও শিক্ষার্থী যোগ দেন।

পরে দুপুরে অনশনস্থলে এসে বিষয়টি নিয়ে রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এতে শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেন। এসময় শিক্ষার্থীরা জানান, একদিন সময় দেয়া হয়েছে, এরমধ্যে পোষ্য কোটা বাতিল না হলে আবারও অনশনে বসব।

উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি উপাচার্যের একার নয়। ভর্তি কমিটির সঙ্গে এ নিয়ে আলোচনার জন্য কমিটি করা হয়েছে। তারা সিদ্ধান্ত দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, আন্দোলনের পরিসর বড় হলে সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক