৩২ কোটি টাকার মহিষ, মাসে বী র্য বিক্রি করে ৭ লাখ আয়!
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

৩২ কোটি টাকার মহিষ, মাসে বী র্য বিক্রি করে ৭ লাখ আয়!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ০৬:৪৬:৫২ পূর্বাহ্ন

৩২ কোটি টাকার মহিষ, মাসে বী র্য বিক্রি করে ৭ লাখ আয়!

ছবি: সংগৃহীত


ভারতের হরিয়ানার একটি কৃষি মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালো রঙের এক মহিষ। আনমোল নামে এই মহিষটির ওজন ১৫০০ কেজি এবং দাম উঠেছে প্রায় ২৩ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় মহিষটির দাম হয় সাড়ে ৩২ লাখ টাকা। তবে মালিক গিল মহিষটি বিক্রি করতে রাজি নন। কারণ আনমোলের বীর্য বিক্রি করেই তিনি প্রতি মাসে ৪ থেকে ৫ লাখ রুপি বা ৬ থেকে ৭ লাখ টাকা আয় করছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

রাজকীয় খাবার ও যত্ন

মহিষটির খাবার-দাবার অত্যন্ত রাজকীয়। আনমোলের প্রতিদিনের খাবারের জন্য ১৫০০ রুপি খরচ হয়। তার খাবার তালিকায় রয়েছে ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম। এছাড়াও তাকে দেওয়া হয় সয়াবিন, ঘি, ভুট্টা এবং সবুজ পশুখাদ্য। এ ধরনের পুষ্টিকর খাবারের কারণে মহিষটি সবসময় সুস্থ ও কার্যক্ষম থাকে।

গিল প্রতিদিন আনমোলকে দুইবার গোসল করান। গোসলের পর বাদাম ও সরিষার তেল মেখে তার ত্বক চকচকে রাখা হয়।

বংশগত গুণ

মহিষটির এত দামের অন্যতম কারণ এর বীর্য। সপ্তাহে দুইবার বীর্য সংগ্রহ করে তা ব্রিডারদের কাছে বিক্রি করা হয়। এর থেকেই মালিক গিল প্রতি মাসে লাখ লাখ রুপি উপার্জন করেন। আনমোলের মা দৈনিক ২৫ লিটার দুধ দিতেন, যা তার বংশগত গুণাবলীর একটি নিদর্শন।

বিক্রির ইচ্ছে নেই মালিকের

এক কৃষি মেলায় আনমোলের সৌন্দর্য্য ও শক্তি দেখে তার দাম উঠেছিল ২৩ কোটি রুপি। তবে গিল মহিষটিকে বিক্রি করতে চান না। তার মতে, আনমোল শুধু একটি মহিষ নয়, বরং পরিবারের এক সদস্য।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল