মালামাল লু টে র পর সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

মালামাল লু টে র পর সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১২:৫৫:৪১ অপরাহ্ন

মালামাল লু টে র পর সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উ দ্ধা র

ছবি সংগৃহীত


রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই কন্যাশিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটকও করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।

এই বিষয়ে দুপুর সাড়ে ১২টায় র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়।

ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লেখেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

পোস্টটি বিভিন্ন ব্যক্তি শেয়ার করে শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানান। অনেকে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হলো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক