লেবাননে ই স রা য়ে লি হামলায় নি হ ত ৫৯
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

লেবাননে ই স রা য়ে লি হামলায় নি হ ত ৫৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০১:৫৬:০২ পূর্বাহ্ন

লেবাননে ই স রা য়ে লি হামলায় নি হ ত ৫৯

ছবি সংগৃহীত


লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পৌনে দুই শতাধিক লেবানিজ।

শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে লেবাননে ইসরাইলি হামলায় আরও অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, গত দিনে হওয়া হামলায় আরও ১৮২ জন আহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরাইলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরাইলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরাইলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল