চট্টগ্রামে জেলে পল্লীতে আ গু ন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে জেলে পল্লীতে আ গু ন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ১০:৩৮:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে জেলে পল্লীতে আ গু ন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত


চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ২০টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকানসহ আরও বেশ কয়েকটি দোকান।

আগুনে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

ফায়ার সার্ভিস জানায়, সেখানে বেশকিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে পাশেই সাগর থাকায় চারদিক থেকে পানির সোর্স পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক