সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা মন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ PM

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা মন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০২:৫২:২৬ AM

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: পরিকল্পনা মন্ত্রী

বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী


সংবিধান অনুযায়ী দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।

তিনি বলেন, জাতীয় নির্বাচন কীভাবে হবে সেটা সংসদে আইন পাস করা আছে। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।

লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী তিন থেকে চার মাসের ভেতরে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর  হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।

ডি ডি