৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচা*রীদের সম্পদের হিসাব দিতে হবে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচা*রীদের সম্পদের হিসাব দিতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৭:০৯:১৮ পূর্বাহ্ন

৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচা*রীদের সম্পদের হিসাব দিতে হবে

ছবি: সংগৃহীত


আগামী ৩০ নভেম্বরের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সম্পদের হিসাব দাখিলের শেষ দিনের কথা মনে করিয়ে দিয়ে রোববার (১৭ নভেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালাকৃত খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করতে হবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

গত ২২ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ১৫ লাখ সরকারি কর্মচারীকে 'সরকারি কর্মচারী আচরণবিধি, ১৯৭৯-এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের কাছে সম্পদের হিসাব জমা দিতে হবে। প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবার যেহেতু আমরা নতুন বছর পাইনি, ভাঙা বছর পেয়েছি, এজন্য এ বছরেরটা আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

একজন সরকারি কর্মচারী কোন কোন সম্পদের হিসাব দেবেন এবং কীভাবে সেই সম্পদের হিসাব বিবরণী দাখিল করবেন ওই দিনই সেই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি এবং সম্পদ বিবরণী ফরম প্রকাশ করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক