ভ য়া ব হ দাবা*নলে পু ড় ছে অস্ট্রেলিয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

ভ য়া ব হ দাবা*নলে পু ড় ছে অস্ট্রেলিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১১/২০২৪ ০৭:৪৪:১৩ পূর্বাহ্ন

ভ য়া ব হ দাবা*নলে পু ড় ছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে একাধিক দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে। আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে শনিবার (১৬ নভেম্বর) ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার বিকেলে ভিক্টোরিয়ায় প্রবল বাতাস বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশটির দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে চ্যালেঞ্জিং ও সম্ভবত বেশকিছু সময় ধরে জ্বলবে।

ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট বলেছেন, যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে সেখানে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তিনি বলেন, সেই এলাকায় মজুতকৃত শস্য ও কৃষির ক্ষতি হয়েছে।

দমকল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল