শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়: এমপি মানিক
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ PM

শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়: এমপি মানিক

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ০৫:৩১:৫৮ AM

শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়:  এমপি মানিক

ইউরোপ সফর থেকে ফিরলে বৃহস্পতিবার সংসদ সদস্য মানিককে সংবর্ধনা দেয়া হয়


সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আগামী দ্বাদশ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের পরাজিত শত্রুরা ও ১৯৭৫ সালের সুবিধাভোগীরা ঐক্যবদ্ধ হয়ে তারা আগামী নির্বাচনে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোন মূল্যে পরাজিত করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। তাই শুধু ছাতক দোয়ারা নয় সিলেট বিভাগের ১৯ টি আসন সর্বশক্তি দিয়ে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিতে চাই।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে গোবিন্দগঞ্জ পথসভায় এসব কথা বলেন ছঅতক-দোয়ারাবাজার এলাকার এই এমপি। যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ১৯দিনের সফর বৃহস্পতিবার দেশে ফিরেন তিনি। দেশে ফিরলে সকালে সিলেট ওসমানী বিমানবন্ধরে ছাতক দোয়ারার নেতাকর্মিরা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর গাবিহর নিয়ে ছাতকের উদ্দেশ্য রওনা করেন মানিক।

যাত্রাপতে ছাতকের গোবিন্দগঞ্জে (সাদা পুলের মুখে) ছৈলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনের পথ সভায় অংশ গ্রহণ তিনি। রাস্তায় দীর্ঘ যানজটে মানুষের কষ্টের কথা বিবেচনা করে পথসভার আয়োজন সংক্ষিপ্ত করে বলেন, ইউরোপে জাতীয় শোকদিবস সহ প্রতিটি সভায় যোগদান করে ছাতক দোয়ারাবাসীর সুখ দুঃখের কথা শুনে মনে হয়েছে আমি যেন যেন দেশে আছি। ইউরোপে প্রতিটি সভায় অঙ্গীকার ব্যক্ত করে ছাতক দোয়ারাবাসী প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আগামী দ্বাদশ নির্বাচন ঘিরে নেতাকর্মীরা দেশে আসবেন এবং সর্বাত্মক সহযোগিতা করবেন। 

তিনি আরও বলেন, সেই লক্ষ্য নিয়ে এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসে সিলেট বিভাগীয় সমাবেশ হবে। সেই সমাবেশে ছাতক দোয়ারাবাসী আবারো প্রমাণ করতে হবে শেখহাসিনা সরকার ছাড়া কোন বিকল্প নাই। আমি সুনামগঞ্জের প্রবেশদার গোবিন্দগঞ্জ থেকেই আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবার প্রতিশ্রুতি প্রদান করছি।

ছৈলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আলী, ছৈলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার পরিমল দেবনাথ, সাংবাদিক বদর উদ্দীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সাংঘঠনিক মঞ্জুর আলম সহ ছাতক দোয়ারা উপজেলা ও পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মিরা এ পথ সভায় যোগদান করেন। পরে মটরসাইকেল শোডাউন দিয়ে মুহিবুর রহমান মানিক এমপি ছাতকের উদ্দেশ্য রওনা করেন।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান ও গোবিন্দগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক,সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সালেহা বেগম, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ,উপজেলা কৃষকলীগের আহবায়ক মাষ্টার আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোরাদ হোসেন,ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  বিল্লাল আহমদ,ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, আমিরুল হক,মুজাহিদ আলী,শায়েস্তা মিয়া, আব্দুল মুছাব্বির,এডভোকেট মাসুম আহমদ,এডভোকেট সাহাব উদ্দিন,এডভোকেট সিতাব আলী,এডভোকেট মনির উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, সাবেক কাউন্সিলর আছাব মিয়া,আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, মখলিছুর রহমান,মোশাহিদ আলী, আব্দুল জব্বার খোকন, মতিউর রহমান, মুজিব মালদার,আবুল হাসনাত,হাজী আব্দুল করিম,ফারুক আহমেদ সরকুম,বশির উদ্দিন, নুর মিয়া, আব্দুল কাদির, এম রশিদ আহমদ, আব্দুল আলিম মেম্বার, রেজাউল হক রাজু তালুকদার, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, দবিরুল ইসলাম, হাজী ময়না মিয়া, নজমুল হোসেন, আতাউর রহমান মেম্বার, কয়েছ আহমেদ, সাদিক মিয়া, রঘুমনি সিংহ, সফিক মিয়া মেম্বার, আব্দুল মালিক মেম্বার, ইশতিয়াক তানভীর, রফিকুল ইসলাম কিরণ, মাহফুজ বাবলু,ফজলু মিয়া মেম্বার,যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক,কামাল খাঁন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু,ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস, সিবিএ নেতা আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, আওয়ামী লীগ নেতা, আব্দুল জলিল, খায়রুল হুদা, কৃষকলীগ নেতা আওলাদ আলী , যুবলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, আব্দুল মমিন, আতিক হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কামরুজ্জামান কামরুল, সাহাব উদ্দিন, রুহুল ফেরদৌস পুলক, জাউয়াবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন, জহিরুল ইসলাম শাওন, ছাতক উপজেলা যুবলীগের উপদপ্তর বিষয়ক সম্পাদক লিমন মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি আলমগীর হোসেন, ছাতক উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আমতর আলী, যুবলীগ নেতা রফিক মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজান্মুল হক রিপন,  ছাতক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ, ছাতক পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  ও ছাত্রলীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

ডি ডি