আসামের করিমগঞ্জের নাম পাল্টে হচ্ছে ‘শ্রীভূমি’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

আসামের করিমগঞ্জের নাম পাল্টে হচ্ছে ‘শ্রীভূমি’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৩:২৬:৪০ পূর্বাহ্ন

আসামের করিমগঞ্জের নাম পাল্টে হচ্ছে ‘শ্রীভূমি’

ছবি সংগৃহীত


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। এবার সেই নামকেই ফিরিয়ে আনা হলো। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। এবার সেই করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার।

বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিল বিজেপি সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক-বৈঠক করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে।

হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ ‌বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’- মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’‌

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল