৩০ বছর ধরে আ’লীগ নেতার দ খ লে থাকা সরকারি জমি উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

৩০ বছর ধরে আ’লীগ নেতার দ খ লে থাকা সরকারি জমি উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১০:১২:৩৩ পূর্বাহ্ন

৩০ বছর ধরে আ’লীগ নেতার দ খ লে থাকা সরকারি জমি উ দ্ধা র

ছবি: সংগৃহীত


৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের অবৈধ দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার জমিগুলো উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জমিগুলো ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে জমিগুলো উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই চার বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ৩০ বছর ধরে বাহাদুর মৌজায় সরকারি জমি বেদখল ছিল। আজ অভিযান চালিয়ে দখলে নেওয়া হয়েছে। দখলদার যেই হোক, আমাদের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক