আসামি ধরতে গিয়ে মা*রধরের শি কা র দুই পুলিশ কর্মকর্তা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে মা*রধরের শি কা র দুই পুলিশ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৬:০২:৫৮ পূর্বাহ্ন

আসামি ধরতে গিয়ে মা*রধরের শি কা র দুই পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত


ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার দুই পুলিশ কর্মকর্তা। আসামির স্বজনদের হামলায় ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার এবং সহকারী উপপরিদর্শক এএসআই কর্ণ কুমার হালদার আহত হন।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় আসামি রাব্বী হাসান বাপীর (৩০) বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে শেষমেশ পুলিশ আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

কোতোয়ালি থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাব্বী হাসানকে ধরতে ফরিদপুর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্যের একটি দল গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স রোডের তার বাসায় যায়। অভিযানে এসআই ফাহিম এবং দুই এএসআই কর্ণ কুমার ও সেলিমুজ্জামান অংশ নেন। একপর্যায়ে রাব্বীর বাসায় গিয়ে তারা তাকে আটক করেন। পরে আসামিকে নিয়ে আসার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধের মুখে পড়েন।

এ সময় রাব্বীকে ছিনিয়ে নিতে প্রতিবেশী শেখ রুস্তম (৩০) এসআই ফাহিমের বাম চোখে ঘুষি মারে। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় আসামি রাব্বি এএসআই কর্ণকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি সামান্য আহত হন। ফাহিম ও কর্ণকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, আসামি রাব্বীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়া শেখ রুস্তম নামে যে ব্যক্তি এসআই ফাহিমকে ঘুষি মেরেছেন তাকেও আটক করে থানায় আনা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে রাব্বি ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক