এ ক্স রে করে যুবকের পেটে মিলল ই য়া বা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

এ ক্স রে করে যুবকের পেটে মিলল ই য়া বা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৯:১৯:৫১ পূর্বাহ্ন

এ ক্স রে করে যুবকের পেটে মিলল ই য়া বা

ছবি: সংগৃহীত


খুলনায় ইয়াবাসহ উজ্জ্বল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার এক্সরে করে আরও ইয়াবা মিলেছে।

আটক হওয়া মাদক কারবারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জ্বল শেখ।খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জ্বল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন। ওই পোটলা থেকে ৬০০ পিচ ইয়াবা বের করে দেয় ওই মাদক কারবারি। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবনচরা থানা পুলিশের এসআই প্রদীপ বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বল শেখের এক্সরে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক