দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে আটক ১১
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ PM

দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে আটক ১১

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৬:১৬:১৯ AM

দোয়ারাবাজারে জুয়ার আসর থেকে  আটক ১১

দোয়ারাবাজার থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জুয়ারিকে আটক করে


সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জুয়ারিকে আটক করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই প্রকাশিত তিলুরাকান্দি গ্রামে  এ অভিযান চালানো হয়। শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের  রাস্তার পাশে স্থানীয় মো. শফিকুল ইসলাম রুবেলের নেতৃত্বে জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে উপজেলার বিভিন্ন গ্রামের জুয়ারিরা অংশগ্রহণ করতো।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:বদরুল হাসানের  দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ সম্রাজ মিয়ার নেতৃত্বে এসআই মুহাম্মদ আসলাম হোসেন ও মোহাম্মদ আমীর খসরু'র সহযোগিতায়  সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় মো. মন্তু মিয়ার পুত্র মো. আব্দুল কাদির (৩৫), মো. আব্দুর রহিমের পুত্র মো. শফিকুল ইসলাম(৩২),  মৃত আলতু মিয়ার পুত্র লায়েক মিয়া (৩৪), মৃত আব্দুস ছোবহানের পুত্র মো. মঞ্জুর আলী (৩৫), মো. নুর মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩০), মৃত শরীফ আলীর পুত্র মো. মিলন মিয়া (৩০), মৃত ছায়েদ মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩৮), মৃত আব্দুল আহাদের পুত্র মো. ফারুক মিয়া (২৯), মৃত ছায়েদ মিয়ার পুত্র মো. সুরুজ মিয়া(৩৫) ফতেপুর গ্রামের মো. হবি উল্লাহর পুত্র মো. মোছব্বির আলী (৩৫), মো. আসকর আলীর পুত্র মো. আলা উদ্দিন (২৭) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এছাড়া  নগদ ৫হাজার ১ শত ৩০টাকা জব্দ করে।

দোয়ারাবাজার থানার ওসি মো:বদরুল হাসান বলেন, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে । সেখানে অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবেনা। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে জুয়ার আসর থেকে ১১জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিডি