ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এখলাছ মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।আহত হয়েছে ৫জন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার দোয়ারাবাজার টু বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এখলাছ মিয়া(২৬) ছাতক উপজেলার চরমাধক গ্রামের জাহির উদ্দিনের ছেলে।এ সময় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত সোনাধর আলীর পুত্র নুরুল হাসান (৩২) একই গ্রামের সুলমানের ছেলে আছর আলী (৩৫) মৌলারপার গ্রামের জাহির মিয়া (৫০) গুরুতর আহত হন।তাৎক্ষণিক দুই জনের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার টু বাংলাবাজার ব্রিটিশ সড়কের নৌকা ভাংগা নামক স্থানে দ্রুত গতিতে আসা দুই মোটরসাইকেল সামনা সামনি সংঘর্ষে মৃত এখলাছসহ দুই মোটর সাইকেলে পাঁচ আরোহী ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম সি




