জীবিত স্বামীকে মৃ ত দেখিয়ে মা ম লা করা সেই নারী গ্রে প্তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

জীবিত স্বামীকে মৃ ত দেখিয়ে মা ম লা করা সেই নারী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০২:৩৯:২৫ পূর্বাহ্ন

জীবিত স্বামীকে মৃ ত দেখিয়ে মা ম লা করা সেই নারী গ্রে প্তা র

ছবি সংগৃহীত


সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় অভিযুক্ত বাদী কুলসুম বেগমকেসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে কক্সবাজার থেকে তাদেরকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান পরিচালনা করে মিথ্যা মামলার বাদী কুলসুম বেগমকে আটক করা হয়। এ সময় রুহুল আমিন ও শফিকুল নামের দুই যুবককেও আটক করা হয়।

চালঞ্চ্যকর এই মামলার বাদীকে আটক করায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 

তিনি এজাহারে উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী মো. আল আমিন মিয়া (৩৪) নিহত হয়েছেন। এ ব্যাপারে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে এটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। পরে এ সকল তথ্য গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে উদ্ধার করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক