মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সং ঘ র্ষ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৪:৪২:০৮ পূর্বাহ্ন

মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সং ঘ র্ষ

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ার উপকূলীয় এলাকায় মাছ ধরার এক নৌকার সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত দু’জন নিখোঁজ হয়েছেন বলে শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গোয়া উপকূলের কাছে জেলেদের মাছ ধরার নৌকার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষ হয়েছে। এতে নৌকার ১৩ ক্রুর মধ্যে দু’জন পানিতে পড়ে গেছেন।

দেশটির কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার পরপরই ভারতীয় নৌবাহিনীর সদস্যরা ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে গোয়া উপকূলে নৌবাহিনীর ছয়টি জাহাজ ও বিমান মোতায়েন করা হয়েছে। নৌকার ১১ ক্রুকে উদ্ধার করা হলেও এখনও দু’জন নিখোঁজ রয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে স্কোর্পেন ধাঁচের একটি সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামের একটি নৌযানের সংঘর্ষ হয়েছে।

‘‘এই ঘটনায় নিখোঁজ দু’জনের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের (এমআরসিসি) সাথে সমন্বয় করে উপকূলে তল্লাশি চালানো হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার জন্য উপকূলরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্যসহ অন্যান্য সরঞ্জাম ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।’’ তবে কী কারণে উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল