পিকআপ নি য় ন্ত্র ণ হারিয়ে দুইজন নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

পিকআপ নি য় ন্ত্র ণ হারিয়ে দুইজন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন

 পিকআপ নি য় ন্ত্র ণ হারিয়ে দুইজন নি হ ত

ছবি: সংগৃহীত


বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান ডোবায় পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ফরিদপুর জেলার মুকুল (৩৫) ও একই জেলার মো. বাদল মোল্লা (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক