পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে অগ্রসর করছে সরকার: পরিকল্পনামন্ত্রী
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৭ PM

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে অগ্রসর করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৮:২৬:৪২ AM

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে অগ্রসর করছে সরকার: পরিকল্পনামন্ত্রী

ছবি : নিজস্ব


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই এ সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার দিকে অগ্রসর করছে। দেশের একাডেমিক ভবন গুলোকে সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন পরবর্তী সভায় পরিকল্পনামন্ত্রী উপরোক্ত কথা বলেন। এসময় মন্ত্রী বিদ্যালয়ের ৪ তলা ফাউন্ডেশনের ওই একাডেমিক ভবনে পর্যায়ক্রমে আরো দুই তলা  ভবন ও স্কুলের বাউন্ডারি নির্মাণে সবধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সকাল ১১ টায়  জগন্নাথপুর মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক রিংকর রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহবায়ক নুরুল হক, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন দে, উপজেলা আওয়ামী লীগ নেতা সুজিত কুমার রায়।

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পালের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াসমিন,গীতা পাঠ করেন জয়ী রায়। পরে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সংগীত করে।

এম সি