‘তৃতীয় বি শ্ব যু দ্ধ শুরু হয়ে গেছে’: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

‘তৃতীয় বি শ্ব যু দ্ধ শুরু হয়ে গেছে’: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৭:১২:৫৬ পূর্বাহ্ন

‘তৃতীয় বি শ্ব যু দ্ধ শুরু হয়ে গেছে’: ইউক্রেনের সাবেক সেনাপ্রধান

ছবি: সংগৃহীত


ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি দাবি করেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ান মিত্রদের সরাসরি যোগ দেওয়ার বিষয়টি তা-ই নির্দেশ করছে।

ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি১০০ পুরস্কার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন এই সাবেক সেনা কমান্ডার। তিনি বলেন, “আমি অবশ্যই বিশ্বাস করি ২০২৪ সালে, আমরা বিশ্বাস করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে, ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করেছে। ইরানের শহীদীরা (ড্রোন) প্রকাশ্যে বেসামরিকদের হত্যা করছে, কোনো লজ্জা ছাড়া। উত্তর কোরিয়ার সেনা আর চীনের যুদ্ধাস্ত্র এখন প্রকাশ্যে এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।”

তিনি ইউক্রেনের মিত্রদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যেন এই ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ এখানেই থেমে যায়। তিনি বলেন, “ইউক্রেনের মাটিতে এটিকে এখনো এখনই থামানো সম্ভব। কিন্তু কিছু কারণে আমাদের মিত্ররা তা বুঝতে চায় না। এটি নিশ্চিত যে ইউক্রেনের এখন অনেক শত্রু।”

তিন মাসে আগে আকস্মিক অভিযান চালিয়ে রাশিয়ার ক্রুর্সক অঞ্চলের বড় একটি অংশ দখল করে নেয় ইউক্রেনীয় সেনারা। তাদের সেখান থেকে হটাতে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে ক্রুস্কে এই মুহূর্তে ১০ হাজার কোরীয় সেনা অবস্থান করছে।

ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান বলেছেন, “প্রযুক্তি দিয়ে আমরা রক্ষা পাব। তবে ইউক্রেন একা এই লড়াইয়ে জয় পাবে কিনা সেটি নিশ্চিত নয়।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল