মা দ কে র টাকা না পেয়ে মাকে কু পি য়ে হ*ত্যা করলো ছেলে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মা দ কে র টাকা না পেয়ে মাকে কু পি য়ে হ*ত্যা করলো ছেলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৩:৫২:২৯ পূর্বাহ্ন

মা দ কে র টাকা না পেয়ে মাকে কু পি য়ে হ*ত্যা করলো ছেলে

ছবি: সংগৃহীত


মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরা দেন। শনিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আনোয়ারা বেগম মেরী (৫৫)। আর হত্যার দায় স্বীকার করা ছেলের নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)।

এলাকাবাসী ও সদর থানার এসআই সৌরভ জানান, আবিদ প্রায় মাদকের টাকার জন্য তার মাকে অত্যাচার করতেন। সবশেষ রাতে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যার পর বাইরে থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর মুখ, মাথা ও হাতে জখম রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন এসে ধরা দেওয়ার পর তাকে আটক রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক