১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৫:২৬:৫৫ পূর্বাহ্ন

১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ

ফাইল ছবি


দুই মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। ইতোমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে। ১ ডিসেম্বর (রোববার) থেকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে দুটি জাহাজ চলাচল করবে বলে জানিয়েছেন এমবি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, এরমধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে এক হাজার টিকেট অগ্রিম কিনেছেন। পর্যটকরা যাতে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছতে পারেন সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন।

সেন্টমার্টিন রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন বলেন, ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে কর্ণফুল ও বারো আউলিয়া নামে দুটি জাহাজে পর্যটক সেন্টমার্টিনে আসার কথা। তবে পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে। সেন্টমার্টিনে পর্যটক না আসাতে দ্বীপবাসীর সংসার চলছে না। হোটেল-রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপাটে টাকা খরচ করে সাজিয়েছি, পর্যটক না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট মো. আনোয়ার কামাল বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে আপাতত টেকনাফের দমদমিয়া জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ১ ডিসেম্বর থেকে ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে দুটি পর্যটকবাহী জাহাজ পর্যটকসহ সেন্টমার্টিনে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, পর্যটকরা সেন্টমার্টিন যেতে টিকিট সংগ্রহ করছেন। ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে জাহাজ চলাচল শুরু করবে। পরে সাবরাং পয়েন্ট দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যেতে পারে সেটা নিয়ে জায়গায় দেখতেছি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ বলেন, ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক