আওয়ামী লীগ নেতা গ্রে ফ তা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১০:৩১:৫৯ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নেতা গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


নাটোরের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডনকে শীর্ষ সন্ত্রাসী উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মারুফাত হোসাইন।

ডন নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।

পুলিশ সুপার বলেন, শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে নাটোর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক