বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে কেঁদেছেন গ্রেবস
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে কেঁদেছেন গ্রেবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০৩:৩৬:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে কেঁদেছেন গ্রেবস

ছবি: সংগৃহীত


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪১০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রানে অপরাজিত থাকেন জাস্টিস গ্রেবস। পুরো ইনিংসেই দেখিয়েছেন ধৈর্য্যর পরিচয়। দিন শেষে নিজের প্রথম সেঞ্চুরির বর্ণনা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন এই ব্যাটার।

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হন কেমার রোচ। অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস।

দ্বিতীয় দিনের খেলা শেষে গ্রেভস বলছিলেন, 'খুবই খুবই স্পেশাল মুহূর্ত। খুব আবেগময়ও… সম্ভবত কিছুটা চোখের পানিও ঝরেছে। সব মিলিয়ে খুবই খুশি যে, দলকে ভালো একটা জায়গায় নিতে পেরেছি। অনেক কষ্ট করতে হয়েছে… আড়ালে অনেক ঘাম ঝরাতে হয়েছে। অনেকটা পথ পেরিয়ে এই জায়গা এসেছি। মানসিকভাবেও অনেক কাজ করতে হয়েছে। সবকিছুই আমাকে এখানে নিয়ে এসেছে।'

পেসার কেমার রোচের সঙ্গে লম্বা জুটি নিয়ে গ্রেভস বলেন, 'স্কোরিং রেট কখনোই কোনো সমস্যা ছিল না। কেমার স্রেফ বলে গেছেন যে, নিজের মতো করে খেলতে এবং প্রতিটি বল দেখে খেলতে ও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। রোচের মতো সিনিয়র একজন ক্রিকেটারকে সঙ্গী হিসেবে পাওয়া দারুণ ছিল।'

'তিনি ক্রমাগত বলছিলেন যে, ইতিবাচক তাড়না ধরে রাখতে এবং নিজেকে কিছুটা সময় দিতে। ওদেরকে যতটা সম্ভব ক্লান্ত করে তুলতে এবং বোলারদেরকে চতুর্থ-পঞ্চম স্পেলে আসতে বাধ্য করতে। একটা একটা প্রান্তে ধীরস্থির রয়ে গেছে আর আমি নিজের খেলাটা খেলে গেছি।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক