বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সং ঘ র্ষ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সং ঘ র্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১২:৩০:২৪ অপরাহ্ন

বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সং ঘ র্ষ

ছবি: সংগৃহীত


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, তা এখনো জানা যায়নি।

বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।

বুটেক্স শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিনা কারণে তাদের হলে প্রবেশ করে তাদের ওপর হামলা করেছেন। তবে এ নিয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংঘর্ষের খবরে পুলিশ সদস্যদের একটি টিম এলেও দুপক্ষের তোপের মুখে তারা সেখান থেকে কিছুটা দূরে সরে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক