খালেদা জিয়াকে ওমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে ওমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:৪১:৪৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে ওমরাহ করার আমন্ত্রণ সৌদি যুবরাজের

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

সোমবার (২৫ নভেম্বর ) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ এই কথা জানান।

তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করতে যাওয়ার পথে কিংবা আসার পথে সৌদিতে ওমরাহ করে আসতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তিনি আরও বলেন, সৌদি রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। তিনি সৌদি বাদশার পক্ষ থেকে ম্যাডামকে সালাম জানিয়েছেন। ম্যাডাম তার মাধ্যমে সৌদি বাদশাকে সালাম জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল