ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুটিয়া নদী থেকে এক অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ( ৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রাম সংলগ্ন কবরস্থানের পার্শবর্তী পুটিয়া নদীর কিনারে অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার দরগাপাশা ইউনিয়নের আমরিয়া গ্রাম সংলগ্ন কবরস্থানের পার্শবর্তী পুটিয়া নদীর কিনারে অজ্ঞাতনামা ১০থেকে ১২ বছরের একটি ছেলের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী শান্তিগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। অদ্যবদি পর্যন্ত মৃতের কোন আত্নীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদ চৌধুরী জানান,খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃতের আত্নীয় স্বজনের কোন সন্ধান পাওয়া যায়নি।
এম সি




