ট্রেনের ধা ক্কা য় অটোরিকশার ৫ আরোহী নি হ ত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ট্রেনের ধা ক্কা য় অটোরিকশার ৫ আরোহী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০১:০৯:১০ পূর্বাহ্ন

ট্রেনের ধা ক্কা য় অটোরিকশার ৫ আরোহী নি হ ত

প্রতীকী ছবি


ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের তথ্য নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন— বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

ওসি জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক