বিএনপির সমাবেশে দুই গ্রুপের সং ঘ র্ষ, বো*মা বি স্ফো র ণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিএনপির সমাবেশে দুই গ্রুপের সং ঘ র্ষ, বো*মা বি স্ফো র ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ০৮:২২:৩৮ পূর্বাহ্ন

বিএনপির সমাবেশে দুই গ্রুপের সং ঘ র্ষ, বো*মা বি স্ফো র ণ

ছবি: সংগৃহীত


যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা এদিন বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। শত্রুতামূলক প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিল। এ কারণে সকাল থেকে সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান জহির গ্রুপ, বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। এ সময় তারা মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একইসঙ্গে অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত আটজন আহত হয়েছেন।

মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের আহতরা হলেন—আল মামুন বাবলু (৪৮), আব্দুল আজিজ (৫৫), আব্দুল হামিদ (৩৬) ও আসাদুল ইসলাম (৩০)। এবং আবুল হাসান জহির গ্রুপের আহতরা হলেন—নাসির (৪৫), আবু বক্কর (৪০), হাফিজুর রহমান (৪৮) ও আরিফ (৩২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক