ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ম র দে হ উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ম র দে হ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১১/২০২৪ ১০:৩১:২১ পূর্বাহ্ন

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের ম র দে হ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের ভৈরবে এক দম্পতি ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার রানীর বাজারের একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জনি বিশ্বাস (৩২) ও তার স্ত্রী নিপা মল্লিক (২৬) এবং তাদের ছেলে ধ্রুব বিশ্বাস (৭) ও মেয়ে কথা বিশ্বাস (৫)। নিপা মল্লিক সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার আনোয়ারাবাদ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি বিশ্বাস পরিবার নিয়ে ভৈরবের রানীর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি স্থানীয় একটি স্টিলের দোকানে (ওয়ার্কশপ) কাজ করতেন।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, আমরা বিকেল ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই। সেখানে গিয়ে বাসার দরজা ভেতর থেকে লাগানো দেখতে পাই। দরজা ভেঙে দেখি জনি বিশ্বাসের মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে আর তার স্ত্রীর মরদেহ গলা কাটা অবস্থায় পড়ে আছে। পাশে তাদের দুই সন্তানের মরদেহও পড়ে ছিল। সবগুলো মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি বলেন, এ ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। আমাদের তদন্ত চলবে। প্রাথমিকভাবে ধারণা করছি সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। স্বামী-স্ত্রী কীভাবে মারা গেছেন তা বোঝা যাচ্ছে না।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক