নি হ ত আইনজীবী সাইফুলের জা না জা য় মানুষের ঢল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

নি হ ত আইনজীবী সাইফুলের জা না জা য় মানুষের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০২:০০:৩৯ পূর্বাহ্ন

নি হ ত আইনজীবী সাইফুলের জা না জা য় মানুষের ঢল

ছবি সংগৃহীত


সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ চলাকালে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় যোগ দেন হাজার হাজার মানুষ।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জমিয়াতুল ফালাহ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমীর শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, রাসেল আহমদ, সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।

এর আগে আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ চলাকালে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে (৩৫)। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশ।  

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক