মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৫:৪২:০৬ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আ ট ক

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এবার বিদেশিদের স্বর্গরাজ্য খ্যাত কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকার ১২টি ব্লকে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এ অভিযানে ১৪ বাংলাদেশিসহ ১১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকায় অভিযান চালায় সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অভিযানে অংশ নেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, আমপাং জায়া পুলিশ, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং আমপাং জায়া মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীসহ মোট ৪৩৮ জন কর্মকর্তা-কর্মচারী।

অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় বিদেশিদের ভিড় নিয়ে জনসাধারণ ও গোয়েন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮৯ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালি, চারজন করে ইন্দোনেশিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছে।

আটকদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তাদের কারও নামপরিচয় প্রকাশ করা হয়নি। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল