মৃ ত্যু র দুই মাস পর হচ্ছে নাসরু*ল্লাহর দা ফ ন অনুষ্ঠান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

মৃ ত্যু র দুই মাস পর হচ্ছে নাসরু*ল্লাহর দা ফ ন অনুষ্ঠান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৪ ০৯:২৩:৫২ পূর্বাহ্ন

মৃ ত্যু র দুই মাস পর হচ্ছে নাসরু*ল্লাহর দা ফ ন অনুষ্ঠান

ছবি: সংগৃহীত


দখলদার ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার দুই মাস পর সাবেক প্রধান নেতা হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠান আয়োজন করবে হিজবুল্লাহ।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ব্যবহার করা হয় শক্তিশালী বাঙ্কার বিধ্বংসী বোমা। ওই হামলায় নাসরুল্লাহ প্রাণ হারান।

হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, তারা নাসরুল্লাহর আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) দখলদার ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর ৬০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এমন ঘোষণা দিল সশস্ত্র এ গোষ্ঠী।

ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে অজ্ঞাত স্থানে কবরস্থ করা হয়। এখন তার সম্মানে আয়োজন করা হবে আনুষ্ঠানিক দাফন অনুষ্ঠান।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে মাহমুদ কামাতি বলেছেন, “দাফন অনুষ্ঠান আয়োজনের সময় ওই সময় তার দাফন স্থগিত করা হয়। তিনি যে দাফন অনুষ্ঠানের যোগ্য আমরা সেটির আয়োজন করছি। তাকে বিদায় জানানোর অনুষ্ঠান হবে প্রকাশ্য এবং আনুষ্ঠানিক।”

হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর দ্বিতীয় সর্বোচ্চ নেতা হাসিম সাফিউদ্দিনকেও হত্যা করেছে দখলদার ইসরায়েল। নাসরুল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিনের হিজবুল্লাহ প্রধান হওয়ার কথা ছিল। ইসরায়েলি হামলায় তিনিও নিহত হওয়ার পর সশস্ত্র এ গোষ্ঠীর প্রধানের দায়িত্ব নেন নাঈম কাশেম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল