শুক্রবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শুক্রবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:৪৪:১৪ পূর্বাহ্ন

শুক্রবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত


গ্যাস পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মানিকগঞ্জ ও ধামরাইসহ দেশের কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত- মানিকগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া ও তৎসংলগ্ন এলাকার গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।এছাড়াও টঙ্গী এলাকার গ্রাহকসহ টঙ্গী-জয়দেবপুর মহাসড়কের পিএসআইজি ডিসিএফ লাইনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক