ই উ ক্রে ন কে লক্ষ্য করে প্রায় ২০০ মি সা ই ল-ড্রোন ছুড়ল রা*শিয়া
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ই উ ক্রে ন কে লক্ষ্য করে প্রায় ২০০ মি সা ই ল-ড্রোন ছুড়ল রা*শিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৪:০২:৪৩ পূর্বাহ্ন

ই উ ক্রে ন কে লক্ষ্য করে প্রায় ২০০ মি সা ই ল-ড্রোন ছুড়ল রা*শিয়া

ছবি: সংগৃহীত


ইউক্রেনকে লক্ষ্য করে নতুন করে বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে করে দেশটির প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেন জানিয়েছে, নতুন এ হামলায় রাশিয়া ১৮৮টি মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এরমধ্যে তারা ৭৬টি কালিবার ক্রুজ মিসাইল, তিনটি কেএইচ-৫৯/কেএইচ-৬৯ মিসাইল এবং ৩৫টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভকে লক্ষ্য করে যেসব মিসাইল ছোড়া হয়েছে তার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।

ইউক্রেনীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর বিদ্যুৎ অবকাঠামোগুলো ঠিক করতে প্রকৌশলীরা কাজ শুরু করে দিয়েছেন। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হলো এখন তারা সেটি নিরূপণের চেষ্টা করছেন।

কিয়েভের বাসিন্দারা জানিয়েছেন, হামলার বিকট শব্দ শুনে সকালে তাদের ঘুম ভাঙে। কিয়েভ থেকে বিবিসির সাংবাদিক জাহান্না বেজপিয়াতচুক জানিয়েছেন, তিনিও মিসাইলের শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন। হামলার পর কিয়েভে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। তবে যেহেতু সেখানকার প্রায় সব বাড়িতে এখন জেনারেটর আছে। তাই তারা আপাতত রান্নাবান্না ও নিজেদের উষ্ণ রাখার কাজটি করতে পারবেন। ইউক্রেন জানিয়েছে, শুধুমাত্র এ বছর তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ১১ বার হামলা চালিয়েছে।

যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তাদের ধারণা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ইউক্রেন শক্ত অবস্থান থেকে সরে আসবে এবং রাশিয়াকে লক্ষ্য করে হামলা চালাতে ভয় পাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল