মোদীকে হ*ত্যা র হু ম কি, নারী গ্রে ফ তা র
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মোদীকে হ*ত্যা র হু ম কি, নারী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৪:৩৭:২১ পূর্বাহ্ন

মোদীকে হ*ত্যা র হু ম কি, নারী গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


মুম্বাই পুলিশের কাছে ফোন করে বলা হয় নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে। ফোনটি ৩৪ বছরের এক নারী করেন বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। তার পরেই তাকে গ্রেফতার করা হয়। তবে কেন তিনি এই হুমকি দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। সেই হুমকি ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।

এমনকি মোদীকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলেও দাবি করা হয়। এই ফোন পাওয়ার পরেই সক্রিয় হয় মুম্বাই পুলিশ। তদন্তের পর ওই নারীকে গ্রেফতার করা হয়।

গত বছর জুলাই মাসেও মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল