ইন্দোনেশিয়ায় ব*ন্যা-ভূ মি ধ সে ২৭ জন নি হ ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ব*ন্যা-ভূ মি ধ সে ২৭ জন নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৬:১৩:৫৫ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ব*ন্যা-ভূ মি ধ সে ২৭ জন নি হ ত

ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে সপ্তাহান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২৭ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাতের কারণে অন্তত চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়।

উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহিউদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সবশেষ গতকাল বুধবার দেলি সেরদাং গ্রামে ভূমিধসে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

পাহাড়ি আন্তঃপ্রদেশ সড়কে ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি মিনিবাস ও অন্যান্য যানবাহনে আটকে পড়া লোকজনসহ নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানান তিনি।

অন্যান্য স্থানে সপ্তাহান্তে শুরু হওয়া তল্লাশিতে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি চলছে।

ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ধানক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যা দেখা দেয়, যার ফলে কিছু ভোটকেন্দ্রে আঞ্চলিক নির্বাচনের জন্য ভোটগ্রহণ বিলম্বিত হয়।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আবারও সতর্ক করে বলেছে, ২০২৪ সালের শেষের দিকে চরম আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল