পুকুরে ডুবে ভাই-বোনের মৃ ত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

পুকুরে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন

পুকুরে ডুবে ভাই-বোনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছে- উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে সাফানা আক্তার (৫) ও ছেলে আব্দুর রহিম (৩)। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক