এলাকা ছেড়েও শেষ রক্ষা হলো না, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

এলাকা ছেড়েও শেষ রক্ষা হলো না, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৪ ১১:১৯:৫৫ পূর্বাহ্ন

এলাকা ছেড়েও শেষ রক্ষা হলো না, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু

ছবি : সংগৃহীত


লেবাননে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতি উদযাপনকালে ফাঁকা গুলিতে জয় আহমেদ নামের ৩ বছরের এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। গতকাল বুধবার সকালে দেশটির হাদাত এলাকায় এ ঘটনাটি ঘটে।

শিশুটির বাবা লেবানন প্রবাসী জীবন মাহমুদ জানান, যুদ্ধের কারণে তিনি লেবাননের দাহি এলাকা থেকে হাদাত এলাকায় একটি গির্জায় আশ্রয় নিয়েছিলেন।বুধবার সকালে সন্তানকে নিয়ে খোলা জায়গায় হাঁটছিলেন।এ দিন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লেবানিজরা আনন্দ উল্লাস করে এবং উপরের দিকে ফাঁকা গুলি ছোড়ছিল। হঠাৎ একটি গুলি জয়ের বাম কব্জিতে লাগলে সে আহত হয়।

জানা গেছে, স্থানীয় হাসপাতাল মাউন্ট লেবাননে চিকিৎসা নিচ্ছে জয়। এখন সে অনেকটাই শঙ্কামুক্ত।এ ছাড়া, লেবানিজদের ছোড়া ফাঁকা গুলিতে দাহি এলাকায় একজন নিহত হয়েছে বলেও জানা গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল