সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৩:১২:১৩ পূর্বাহ্ন

সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪ পর্বত পাড়ি দিলেন তাম্মাত

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সাইক্লিস্ট তাম্মাত বিল খয়ের মাত্র ৩০দিনে এভারেস্ট বেস ক্যাম্পসহ ৪টি পর্বত ও ৩টি পাস একি সফরে পাড়ি দিয়েছেন। গত বুধবার (২৭ নভেম্বর) তাম্মাত বিল খয়েরের ফেসবুক ভেরিফাইড পেইজে এ তথ্য জানানো হয়। 

তিনি জানান, নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার। এই রেকর্ড ভাঙা হয়নি, তৈরি করা হলো। নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়।

তাম্মাত বিল খয়ের ইতোমধ্যে প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প, পিকে পিক, চুখুং রি পিক, কংমালা পাস, কালা পাত্থার, চোলা পাস, গোকিও রি পিক পাড়ি দিয়েছেন। 

২৭ নভেম্বর নিজের জন্মদিনে ৫৩৬০মিটার উঁচুতে অবস্থিত রেনজো লা পাসে উঠে এ রেকর্ড গড়লেন তিনি। এর আগে একই সফরে কোনো সাইক্লিস্ট একইসঙ্গে এই ৮ অর্জন ছুঁতে পারেনি। সাইক্লিস্ট তাম্মাতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তবে জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল