নি খোঁ জ শিশুর বস্তা*বন্দি লা শ উ দ্ধা র
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নি খোঁ জ শিশুর বস্তা*বন্দি লা শ উ দ্ধা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ০৭:৩৩:৩৮ পূর্বাহ্ন

নি খোঁ জ শিশুর বস্তা*বন্দি লা শ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদরের নিশিন্দারা ধমকপাড়া এলাকায় তাহমিনা নামে এক নারীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে পুলিশ।

শিশুটি একই এলাকার শফিকুলের ছেলে মাহাদী হাসান (৫)। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে।

নিখোঁজের পরপরই তার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি কর হয়। পরে শুক্রবার সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়। এতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনো জানা যায়নি। লাশের পাশে একটি মুক্তিপণ আদায়ের চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণের কথা উল্লেখ ছিল। তহমিনা নামের ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে শিশু হত্যার বিষয় জানা যাবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক