যুক্তরাজ্যে স্বে*চ্ছায় মৃ ত্যু র বিলে এমপিদের সম*র্থন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে স্বে*চ্ছায় মৃ ত্যু র বিলে এমপিদের সম*র্থন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৪ ১১:১৮:৩০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে স্বে*চ্ছায়  মৃ ত্যু র বিলে এমপিদের সম*র্থন

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর বিলে সমর্থন জানিয়েছেন দেশটির বেশিরভাগ এমপি। এরমাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে স্বেচ্ছামৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে। কোনো চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণকে স্বেচ্ছায় মৃত্যু বলা হয়।

তবে সবাই চাইলে এটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। এটির পক্ষে ৩৩০ ও বিপক্ষে ২৭৫ এমপি ভোট দেন।

এখন এই বিলটি কমিটি পর্যায়ে যাবে। সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন। এরপর হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। যার অর্থ আগামী বছরের আগ পর্যন্ত এটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

বিলটি উত্থাপনকারী এমপি লিডবিটার বলেছেন, স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে হয়ত আরও দুই বছর সময় লাগবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল