কোথায়-কখন আ ঘা ত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

কোথায়-কখন আ ঘা ত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০২:২৩:৪১ পূর্বাহ্ন

কোথায়-কখন আ ঘা ত হানবে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

প্রতীকী ছবি


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ফিনজালে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ শনিবার বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাইক্লোন ফিনজাল কারইকাল ও মামাল্লাপুরম দিয়ে তামিলনাড়ু উপকূল অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

গতকাল শুক্রবার আইএমডি জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি গতকাল দুপুর আড়াইটায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ওই সময় ঝড়টি পুদুচেরি থেকে ২৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব এবং চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন তামিলনাড়ুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রাম চন্দ্রন। এছাড়া তামিলনাড়ু পুদুচেরি, চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি ও কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল