ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৪ ০৭:০৬:১৩ পূর্বাহ্ন

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির

ছবি: সংগৃহীত


একজন দেশের প্রধান, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর এই অশান্তি সামলাতে পারছেন না? যদি না পারেন তাহলে ছেড়ে দেন। আর তার নোবেল পুরস্কারটি কেড়ে নেওয়া হোক। বাংলাদেশের অন্তবর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তিনি দাবি করেছেন, বাংলাদেশে অন্যায় হচ্ছে। কিন্তু এ নিয়ে বিশেষ কিছু করা হচ্ছে না। এর জন্য ড. ইউনূসকে দায়ী করে বিজেপির এই এমপি বলেন, একটা অস্থায়ী সরকারের প্রধান হয়েছেন তিনি। কিন্তু যেভাবে বাংলাদেশে অশান্তি চলছে, তাতে আমি মনে করি, এই মুহূর্তে তার পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত নোবেল কমিটির।

যদিও নোবেল কমিটির এমন কোনো নিয়ম আছে কি না সে বিষয়ে অবগত নয় বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিন্ময় কৃষ্ণ দাসের গ্ৰেফতারি নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্ৰেফতার করে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে। তাকে যদি আটকে রাখতেই হয়, তাহলে অন্য কোনো জায়গায় রাখুক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল